12 August 2026,

বিশিষ্ট মানবাধিকার কর্মী ও স্টেপর্স টুওয়ার্স ডেভেলপমেন্ট -এর নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার -এর আকস্মিক মৃত্যুতে গণসাক্ষরতা অভিযান-এর শোক বার্তা
বিশিষ্ট মানবাধিকার কর্মী ও স্টেপর্স টুওয়ার্স ডেভেলপমেন্ট -এর নির্বাহী পরিচালক ও গণসাক্ষরতা অভিযানের অকৃত্রিম সুহৃদ রঞ্জন কর্মকার-এর আকস্মিক মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।
তাঁর প্রয়াণে আমাদের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হ’বার নয়। এদেশের জনমানুষ বিশেষ করে নারী ও শিশুসহ তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার আদায়ের জন্য তাঁর মেধা, শ্রম, নিষ্ঠা ও প্রজ্ঞা দিয়ে তিনি যে নিরলস কাজ করে গেছেন তা সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে। অভিযানের বিভিন্ন কর্মকাÐে তাঁর স্বতঃর্স্ফূত অংশগ্রহণ, পরামর্শ আমাদের অনুপ্রাণিত করেছে।
মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর বিদেহী আতœার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
সৃষ্টিকর্তা সবাইকে এই শোক সামলে ওঠার শক্তি দান করুন-এ আমাদের একান্ত প্রার্থনা। অভিযানের সহ¯্রাধিক সহযোগী সংগঠন ও লক্ষাধিক সহকর্মীর পক্ষে,
রাশেদা কে. চৌধূরী
নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান ।