Call Us Now: +8802 41022752, 41022753, 41022754, 41022755

Email: info@campebd.org;  hr@campebd.org;  ps_ed@campebd.org

শোক বার্তা

শোক বার্তা,

21 August 2026,

In loving memory of Dr. Md. Khairul Islam, Regional Director, WaterAid South Asia.

ড. খায়রুল ইসলাম ছিলেন গণসাক্ষরতা অভিযানের একজন সুহৃদ ও এডুকেশন ওয়াচের একজন সম্মানিত সদস্য। তাঁর অকাল প্রয়াণে গণসাক্ষরতা অভিযান (CAMPE) পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা।

তাঁর প্রয়াণে আমাদের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হ’বার নয়। এদেশের জনমানুষ বিশেষ করে নারী ও শিশুসহ তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার আদায়ের জন্য তাঁর মেধা, শ্রম, নিষ্ঠা ও প্রজ্ঞা দিয়ে তিনি যে নিরলস কাজ করে গেছেন তা সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে। অভিযানের বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর স্বতঃর্স্ফূত অংশগ্রহণ, পরামর্শ আমাদের অনুপ্রাণিত করেছে।

মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর বিদেহী আত্নার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সৃষ্টিকর্তা সবাইকে এই শোক সামলে ওঠার শক্তি দান করুন-এ আমাদের একান্ত প্রার্থনা। অভিযানের সহস্রাধিক সহযোগী সংগঠন ও লক্ষাধিক সহকর্মীর পক্ষে,

রাশেদা কে. চৌধূরী
নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান ।